পিরোজপুরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা

পিরোজপুরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা

পিরোজপুরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মোহনা খানম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

আহত মোহনা উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে একই এলাকার মো. কাইয়ুম শেখের মেয়ে।

 

 

অভিযুক্ত জিসান উপজেলার পাতিলাখালী গ্রামের কামরুল হাজরার বাড়িতে ভাড়া থাকেন। তিনি উপজেলার বাঘাজোড়া গ্রামের হান্নান গাজীর ছেলে।

 

 

দগ্ধ ছাত্রীর বাবা মো. কাইয়ুম শেখ জানান, দুপুর ১২টার দিকে মেয়ে ঘরে বসে বই পড়ছিল। এ সময় জিসান গাজী হঠাৎ ঘরে ঢুকে মোমবাতির আগুন দিয়ে ওই ছাত্রীর গায়ে অগ্নিসংযোগ করে। এতে মেয়ে গুরুতর আহত হয়।

 

 

তিনি আরো জানান, ওই জিসান তার মেয়ে মোহনার এক বিবাহিত বান্ধবীর সঙ্গে পরকীয়া করে। মোহনা তার বান্ধবীকে পরকীয়া করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জিসান তার গায়ে অগ্নিসংযোগ করে।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপান্বীতা দেবনাথ জানান, আগুনে ওই স্কুলছাত্রীর বুক ও পেটের কিছু অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD