সংবাদ শিরোনাম:

পিরোজপুরে সাত হাজার মৎস্য ঘের প্লাবিত,পৌনে ৪০০ কোটি টাকার ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:19:35 pm, Thursday, 21 May 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ সাইক্লোন আমফানের প্রভাবে পিরোজপুরে সাত হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় পৌনে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলার সাতটি উপজেলার অধিকাংশ মৎস্য ঘের ভেসে গেছে। বৃহস্পতিবার (২১ মে) পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী এ তথ্য জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, জেলার ৩৯ হাজার ১৩৮টি মৎস্য ঘেরের মধ্যে ৬ হাজার ৭৫৫টি প্লাবিত হয়েছে। তবে স্থানীয়ভাবে এ সংখ্যা প্রায় দেড় গুণ বলে জেলার বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ৬৫টি, নাজিরপুরে ৪ হাজার ৪৫০টি, মঠবাড়িয়ার ২৩৫টি, কাউখালীতে ২৮০টি, ভাণ্ডারিয়ায় ৩৫০টি, ইন্দুরকানী ৫২৫টি ও নেছারাবাদ উপজেলায় ৭৫টি মৎস্য ঘের ভেসে গেছে। তিনি আরও জানান, ক্ষতির সঠিক পরিমাণ এখানো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রায় ৩৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলার নাজিরপুর উপজেলার মালিকালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মাছ চাষি আওয়ামী লীগ নেতা মো. টিপু সুলতান বলেন, আমফানের প্রভাবে ভারী বৃষ্টিতে বুধবার রাতে তার ৮০ একর জমিতে থাকা ঘের ভেসে গিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে সাত হাজার মৎস্য ঘের প্লাবিত,পৌনে ৪০০ কোটি টাকার ক্ষতি

প্রকাশের সময় : 04:19:35 pm, Thursday, 21 May 2020