সংবাদ শিরোনাম:

পিরোজপুরে সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:07:42 am, Wednesday, 14 October 2020
  • 9 সংবাদটি দেখা হয়েছে

ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া যুবক সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ও ২ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।

এ সময় আদালত আসামিদের প্রত্যেককে আরো ১০ হাজার করে টাকা জরিমানার আদেশ প্রদান করেন। নিহত সাকিল (২০) জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের পুত্র।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ওই উপজেলার শিংখালী গ্রামের সোহেল রানা (২০), মিলন ঘরামী (২০), মাসুম বিল্লাহ (৩০) ও আল-আমিন (২০)। আর এ সময় ৫ বছরের দণ্ডপ্রাপ্তরা হলো হিরু হাওলাদার (৩০) ও লিটন চৌকিদার(২৪)।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামি সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন মোবাইল ফোন করে বাড়ি থেকে সাকিলকে ডেকে নিয়ে যায়। পরে সাকিলের মোটর সাইকেল চুরির জন্য আসামিরা সাকিলকে ভাণ্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে যায়। রাতে সেখানে আসামিরা মোটর সাইকেলের ক্লাসের তার দিয়ে সাকিলের গলায় পিছন থেকে পেঁচিয়ে ধরে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় পরে লাশ উদ্ধার হলে সাকিলের মা আলেয়া বেগম বাদী হয়ে ২০১৪ সালের ১০ মার্চ ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে আদালত আজ এ আদেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : 02:07:42 am, Wednesday, 14 October 2020