পিরোজপুরে সরকারি গাছ কেটে নিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে সরকারি গাছ কেটে নিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

পিরোজপুরে সরকারি গাছ কেটে নিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

পিরোজপুরের নাজিরপুরে সরকারি গাছ কেটে নিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রায় তিন লাখ টাকা মূল্যের বড় আকৃতির ৬টি চাম্বল গাছ কেটে নিয়েছেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

 

 

গত ৪/৫ দিন ধরে প্রকাশ্যেই তিনি তার লোকজন নিয়ে এ গাছগুলো কেটে নেন। গাছগুলো অবৈধভাবে কাটা হচ্ছে জানতে পেরে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার। তবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু দাবি করেন তিনি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে গাছগুলো ক্রয় করেছেন।

 

 

সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, আমি যতটুকু জানি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ওই গাছগুলো অপসারণ করা প্রয়োজন। আমি ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সরদার আমাকে জানিয়েছেন গাছ গুলো অপসারণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্তকর্তাকে লিখিত চিঠি দিয়েছেন। তবে কে বা কারা গাছগুলো কেটেছে সে বিষয়ে আমি অবগত নই। গাছগুলো বিক্রির ব্যাপারে আমি কিছুই জানি না।

 

 

সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সরদার জানান, প্রধান শিক্ষকের অনুমতিক্রমে তিনি গাছ গুলো অপসারণ করার অনুমতি চেয়ে ইউএনও স্যারকে একটি চিঠি দিয়েছেন। এরপরে কি হয়েছে তা আমার জানা নেই।

 

 

এ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই গাছগুলো অপসারণের জন্য অনুমতি চেয়ে আমাকে কোন চিঠি দেয়নি।

 

গাছ কেটে নেয়ার সংবাদ পেয়ে বনবিভাগের মাধ্যমে শ্রীরামকাঠী ইউনিয়নের কালিবাড়ী ফুয়াদ হোসেনের স-মিলে একটি গাছ পেয়ে তা জব্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. সায়েফকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

উপজেলা বন বিভাগের ফরেস্টার ইউসুফ আলী জানান, ওই গাছের মূল্য নির্ধারণের একটি চিঠি পেয়ে মূল্য নির্ধারণ করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সরদারকে দেয়া হয়েছে। ইউএনও স্যারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা ছিলো।

 

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার জানান, উপজেলা পরিষদের ওই মূল্যবান গাছগুলো অবৈধভাবে কাটা হয়েছে। ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে। তার প্রতিবেদন পাওয়ার পরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD