পিরোজপুরে সমবায়ের কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে সমবায়ের কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে

পিরোজপুরে সমবায়ের কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে

পিরোজপুরে সমবায়ের কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং প্রাইম সোস্যাল অর্গানাইজেশনের প্রায় ১ কোটি ৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই সমিতির দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে।

 

 

সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি নাসির উদ্দিন শুক্রবার সকালে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে ওই টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন এবং ক্যাশিয়ার আল আমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় তিনি জিডি করেন।

 

 

লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ২০১২ সালে সংগঠন দুটি সঞ্চয় ও ক্ষুদ্র ঋণদান কার্যক্রম শুরু করে। সুনামের সঙ্গে চলছিল কার্যক্রম। ব্যক্তিগত ও সামাজিক কারণে তিনি (নাসির উদ্দিন) অফিসের বাহিরে থাকার সুযোগে ওই দুই কর্মকর্তা মাঠ থেকে টাকা উত্তোলন করে নামমাত্র কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে সিংহভাগ টাকাই আত্মসাৎ করেন। যার পরিমাণ প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। ওই টাকার হিসাব চাইতে গেলে দুই কর্মকর্তা কালক্ষেপণসহ নানারকম হুমকি দিয়ে আসছেন।

 

 

এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন বলেন, অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে আছি। পরে কথা বলব। ক্যাশিয়ার আল আমিনের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD