পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার সহ-সুপারসহ নিহত ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার সহ-সুপারসহ নিহত ২

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার সহ-সুপারসহ নিহত ২




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (৫০) নামে এক মাদরাসার সহ-সুপারসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সকালে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের মল্লিকবাড়ী নামক স্থানে বিপরীতমুখী দুটি মটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এবং ঝালকাঠী উপজেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অপরজন ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে হাসিব শেখ (২৫)। মাসুম বিল্লাহ ২০২৪ সালের দাখিল পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষকও ছিলেন।

নিহত মাসুম বিল্লাহর ভাই মোস্তফা জানান, তার ভাই মাসুম বিল্লাহ পিরোজপুরের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষনে যাবার পথে মল্লিকবাড়ী নামক

স্থানে  বিপরীত মুখী মটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (৫০) এবং হাসিব (৩০) নুরু ও আরিফ নামে চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার মাসুম বিল্লাহ ও হাসিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নুরু ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD