বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পিরোজপুরে লকডাউনের চতুর্থ দিনেও জরিমানা আদায়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:03:10 pm, Sunday, 4 July 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে লকডাউনের চতুর্থ দিনে আজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ মামলায় ২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজও কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। অন্যদিকে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার কোথাও কোন দোকানপাট খোলা ছিল না। রাস্তা-ঘাট জনমানব শূণ্য ছিল। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতামূলক অবস্থানে ছিল।

উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ অব্যাহত ছিল। লকডাউনে থাকা গৃহবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। চিকিৎসা ব্যবস্থা চালু রাখার জন্য ব্যানার সম্বলিত নৌপথে ট্রলার সার্ভিস ও ভ্রাম্যমান বাজার চালু করেছেন উপজেলা প্রশাসন।

অপরদিকে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এবং সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি বিভিন্ন পয়েন্টে আলাদা ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা স্বাস্থ্যবিধি না মানায় এবং ইঞ্জিন চালিত যানবাহন পরিচালনা করার অপরাধে ৫টি মামলায় ১১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।অপরদিকে সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি আজ ৮টি মামলায় ১ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পিরোজপুরে লকডাউনের চতুর্থ দিনেও জরিমানা আদায়

প্রকাশের সময় : 09:03:10 pm, Sunday, 4 July 2021