সংবাদ শিরোনাম:

পিরোজপুরে রোহিঙ্গার ‘মা’ পরিচয়দানকারী নারী গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:46:07 pm, Tuesday, 18 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুর ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে ভাণ্ডারিয়ায় আটক রোহিঙ্গা জামালের ‘মা’ পরিচয়দানকারী এবং আশ্রয়দাতা শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশের পরিদর্শক আবু শাহাদাৎ হাসনাইন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ এর সম্মূখ সড়ক থেকে তাকে গ্রেফতার করে । এর আগে রোববার রাতে পিরোজপুর ডিবি পুলিশ ভাণ্ডারিয়া পৌর শহর থেকে রোহিঙ্গা জামালকে আটক করে এবং ওই রাতেই ডিবি পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। শাহিনুর বেগম ওই মামলার অন্যতম আসামী।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মিজান সিকদার ও শাহিনুর বেগম দম্পতি মিয়ানমারের আরাকান রাজ্যের নাগরিক জামালকে আশ্রয় দেয় এবং তাদের সন্তান পরিচয়ে ভাণ্ডারিয়া পৌরসভার ডিজিটাল সেন্টার থেকে জন্ম নিবন্ধন করিয়ে জন্ম সনদ সংগ্রহ করে এবং জাতীয় পরিচয় পত্র তৈরীর প্রায় সকল কাজ সম্পন্ন করে। ওই রোহিঙ্গা নাগরিককে ভাণ্ডারিয়া বাজারে ওই দম্পতির জিহাদ গ্যালারী নামের কাপড়ে দোকানে কাজ দেয়। তার প্রকৃত পিতার নাম ,আমির হোসেন মাতা-বেলুয়া বেগম, রাম্যখালী, থানা ডেমিনা জেলা- রাখাইন।

রোহিঙ্গা জামালের রিফিউজি নাম্বার-১৩২২০১৮০১২০১৪৫৮৫২ পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত একমাস পূর্বে রোহিঙ্গা নাগরিক জামাল ভা-রিয়ায় এসে ওই দম্পতির পরিবারে আশ্রয় নেয় ।

সে বিদেশ যাওয়ার সে নিজের পরিচয় তথ্য গোপন করে পিতার নাম মো. মিজান সিকদার ও মাতার নাম শাহীনুর বেগম লিখে জাতীয় পরিচয়পত্র তৈরীর প্রক্রিয়া চালায় যার নম্বর-১৯৯৭৭৯১১৪১১০০০৫১০। এতে জন্ম তারিখ জন্ম তারিখ.১০ জুলাই ১৯৯৭ উল্লেখ করা হয়। জাতীয় পত্র তৈরীতে বয়স প্রমানের জন্য ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.বেলাল হোসেন তাকে সার্টিফিকেট দেন এর পরে রাজাপুর উপজেলার কানুদাসকাঠী-নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সনে অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট দিয়ে সহায়তা করা হয়।

ওই জাতীয় পরিচয়পত্রের ডাটা এন্টির প্রুফ কপির তথ্য মতে তাকে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাগরিক বলে সনাক্ত করেন নারী কাউন্সিলর বেবী আক্তার।

রোববার দুপুরে রোহিঙ্গা জামাল ভাণ্ডারিয়ার ঠিকানা ব্যবহার করে পিরোজপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেন। ফিঙ্গার প্রিন্ট দিতে আসে তখন আসল তথ্য বের হয়ে আসে । এ সময় তার কথা বলার ধরন শুনে পাসপোর্ট কর্মকর্তা তার ফিঙ্গার প্রিন্ট গ্রহণ বাতিল করেন ।

পিরোজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, রোহিঙ্গা জামাল তার অপর দুইভাই আবু তৈয়ব (১৩), আবু হায়াত (১০) এবং তিন বোন রুখাইয়া (২২), জামালিডা (১৬) এবং সোমা (৮) সহ ২০১৭ সনে বাংলাদেশে আসে । কক্সবাজার জেলার বালুখালী আশ্রয়ণ ক্যাম্পে তারা ছিলেন । পিতা-মৃত আমির হোসাইন, মাতা-মৃত বেলুয়া বেগম ।

পিরোজপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো.আবুল হোসেন জানান, রোহিঙ্গা ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় রোহিঙ্গা ক্যাম্পের তথ্য বেড়িয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না দিয়ে সে দ্রুত সটকে পরে । পরে ওই যুবকের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়। রাতে ডিবি পুলিশ তাকে আটক করলে সত্যতা বের হয়ে আসে এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন,জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানসহ নির্বাচন অফিসের একটি দল গতকাল সোমবার রোহিঙ্গার বাংলাদেশী পরিচয় পত্র তৈরী প্রক্রিয়ার বিষয়ে তদন্তে যান ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে রোহিঙ্গার ‘মা’ পরিচয়দানকারী নারী গ্রেফতার

প্রকাশের সময় : 11:46:07 pm, Tuesday, 18 February 2020