সংবাদ শিরোনাম:

পিরোজপুরে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:32:02 pm, Sunday, 27 October 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি।।  পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের দুইদিন শ্বশুর বাড়ি থেকে সাগর মুন্সি (২১) নামে এক যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজাদ মোল্লা নামে এক যুবককে আটক করা হয়েছে।রোববার (২৭ অক্টোবর) দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর ইকর বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতের তিন ফুট গভীর গর্তে মাটিচাপা দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর মুন্সি মোড়েলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সুতালরি গ্রামের আমজাদ মুন্সির ছেলে।

আটক আজাদ মোল্লা ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। আজাদ মোল্লা নিহত সাগর মুন্সির আপন খালোতো ভাই।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আটক আজাদ মোল্লার দেয়া তথ্যের ভিত্তিতে ধান ক্ষেতের গর্তের মধ্যে মাটিচাপা দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সাগরকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে আজাদ স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 09:32:02 pm, Sunday, 27 October 2019