সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:19:35 pm, Wednesday, 15 January 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের ইন্দুরকানীতে মোটার সাইকেল চাপায় আব্দুল কুদ্দুস মোল্লা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাগরিফ এর নামাজ পরে রাস্তা পার হওয়ার সময় পাড়েরহাটের উমেদপুর এলাকায় একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ কুদ্দুস মোল্লা পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে। ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধায় কুদ্দুস মোল্লা পিরোজপুর-চরখালী মহাসড়কের পাশে উমেদপুর এলাকায় একটি মসজিদে মাগরিফের নামাজ পরে পাড়েরহাট বাজারে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।

এসময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।

এদিকে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১৫ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মোশারেফ হোসেন (৩০) নামে এক যুবক মঙ্গলবার মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

প্রকাশের সময় : 11:19:35 pm, Wednesday, 15 January 2020