পিরোজপুরে মা ইলিশ ধরার অপরাধে যুবককে কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে মা ইলিশ ধরার অপরাধে যুবককে কারাদণ্ড

পিরোজপুরে মা ইলিশ ধরার অপরাধে যুবককে কারাদণ্ড




কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে সুশান্ত মালো (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

 

 

দণ্ডপ্রাপ্ত সুশান্ত মালো উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের রবিন্দ্রনাথ মালোর ছেলে। তারা স্থানীয়ভাবে সোনাপুর গ্রামে বসবাস করেন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ওই যুবক ইলিশ মাছ ধরার সরকারি নিষেধাঞ্জা উপেক্ষা করে উপজেলার মধ্য থেকে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরছিলেন। এ সময় ওই নদীতে টহলরত ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন।

 

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, ওই যুবক পেশায় একজন জেলে। ওই দিন সকালে সে স্থানীয় সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরছিলো। এ অপরাধে ভ্রাম্যমাণ অঅদালত তাকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD