সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:44:31 pm, Friday, 5 November 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ইন্দুরকানী প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের ৫ দিন পর হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় এক শিশু মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলামের বাগান থেকে লাবনী আক্তার (৫) নামে ওই মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, কালাইয়া গ্রামের শহিদুল ইসলাম মৃধার নাতনী লাবনী গত ৩১ অক্টোবর খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে লাবনীর মা সোনিয়া বেগম ইন্দুরকানী থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার ৫ দিন পর কালাইয়া গ্রাম থেকে শিশুটির হাতের কব্জি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অবস্থায় একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাবনী কালাইয়া শিকদার বাড়ি ময়নুদ্দিন মদিনাতুল মনোয়ারা আরাবিয়া নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থানার খায়রুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত লাবনীর মা সোনিয়া বেগম বলেন, ‘আমার মেয়ে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল। কিন্তু পরে সে আর ফিরে না আসায় অনেক খোজাঁখুজি করেও তাকে পাওয়া যায়নি। কেউ অপহরণ করে তাকে হত্যা করেছে। আমার মেয়ের হত্যাকারীদের আমি কঠিন শাস্তি চাই।’

ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ূন কবির জানান, নিখোঁজের ৫ দিন পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : 08:44:31 pm, Friday, 5 November 2021