সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মাদক ব্যবসায়ী রিপনকে ৫ বছর কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:21:51 pm, Monday, 16 September 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় রিপন হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।

রিপন হাওলাদার পিরোজপুর ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে র‌্যাব-৮ এর একটি দল ভাণ্ডারিয়া উপজেলার লক্ষীপুরা বটতলায় অভিযান চালিয়ে রিপন হাওলাদারকে গ্রেফতার করে। তখন তার সঙ্গে ১৫৫টি ইয়াবা পায় র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৮ বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামালায় রিপন হাওলাদারকে এ শাস্তি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে মাদক ব্যবসায়ী রিপনকে ৫ বছর কারাদণ্ড

প্রকাশের সময় : 08:21:51 pm, Monday, 16 September 2019