সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:53:01 pm, Saturday, 26 September 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভান্ডাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডাড়িয়ার পশারিবুনিয়া গ্রামে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ওই গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত মসজিদে সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ,মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করেন তারা।

এ সময় তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের রাজাকার মৃত মজিদ সিকদারের ছেলে হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদ ও কয়েকটি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকারের ছেলে হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাস্টারের দোকান দখলের জন্য দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করা হয়।

এলাকাবাসীর দাবি, আত্মসাতকৃত মসজিদের নামে বরাদ্দের টাকা ও চুরি করা চার হাজার ইট এবং দখলকৃত দোকানগুলো উদ্ধার করে যেন ফিরিয়ে দেয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পিরোজপুরে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : 04:53:01 pm, Saturday, 26 September 2020