পিরোজপুরে মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা, গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা, গ্রেফতার

পিরোজপুরে মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা, গ্রেফতার




স্টাফ রিপোর্টার॥  পিরোজপুরের নাজিরপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত নজরুল ইসলাম খুলনা জেলার লবনচোরা থানার উত্তর হরিনটানা গ্রামের মৃত আব্দুল ছত্তার বেপারীর পুত্র।

থানা পুলিশের ওসি মো. জাকারিয়া হোসেন জানান, প্রতারক নজরুল উপজেলার শ্রীরামকাঠী বন্দরের মাদরাসার শিক্ষক মাওঃ মশিউর রহমান ও তার স্ত্রীকে সরকারিভাবে হজ্ব করিয়ে দেয়ার কথা বলে পাসপোর্ট খরচ বাবদ ১৪ হাজার টাকা নেয়। এভাবে জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষকদের কাছ থেকে প্রায় ৮/১০ লাখ টাকা হাতিয়ে নেয়।

রোববার (৭ জুলাই) রাতে শহরের রিলাক্স হোটেলে বসে সদর উপজেলার খলিসাখালী মাদরাসার শিক্ষক মাওলানা আঃ রব খানের কাছ থেকে টাকা নেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে মারধর করে সদর থানা পুলিশের কাছে প্রেরণ করে। পরে তাকে নাজিরপুর থানায় পাঠানো হয়।

শ্রীরামকাঠী বন্দরের মাদ্রাসা শিক্ষক মাওঃ মশিউর রহমান বাদী হয়ে প্রতারণার অভিযোগে তার নামে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ব্যাপারে গৃহায়ণ ও গনপূর্তমন্ত্রীর মেঝো ভাই শেখ মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওই যুবক তাদের কোন আত্মীয় নয়। এমনি কি তাকে তারা চেনেন না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD