সংবাদ শিরোনাম:

পিরোজপুরে বড় ভাইয়ের কোপে জখম ছোট ভাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:28:00 pm, Saturday, 30 October 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় ভাই জাহাঙ্গীর বেপারীর ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই শহীদুল বেপারী গুরুতর জখম হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ছোটমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহীদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। তারা দুইজন উপজেলার ছোটমাছুয়া গ্রামের মৃত. আ. বারেক বেপারীর ছেলে।

আহত শহীদুল বলেন, পৈত্রিক জমি নিয়ে বড় ভাই জাহাঙ্গীর বেপারীর সাথে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। তিনি কোনো সালিশ ব্যবস্থা মানেন না। জাহাঙ্গীর বেপারীর নাম থানায় দুই মামলা ও জিডি করা হয়েছে। সম্প্রতি বড় ভাই জাহাঙ্গীর আমার জমির গাছ কেটে ফেলে। যা সকালে আমার ফুপাত ভাইকে দেখাতে গেলে তার উপস্থিতিতেই তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায় বড় ভাই জাহাঙ্গীর বেপারীর তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে আরিফা বেগম এলোপাতাড়ি পিটিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

শহীদুল ও জাহাঙ্গীর বেপারীর মা আমিরুন বেগম বলেন, তার বড় ছেলে জাহাঙ্গীর কাউকে মানে না। ছেলের চেয়েও ছেলে বৌ হাওয়া বেগম আরও হিংস্র। তাদের অত্যাচারে সকলে অতিষ্ঠ।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর বেপারীর মুঠো ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মঠবাড়িয়া থানার ওসি মুহা নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে বড় ভাইয়ের কোপে জখম ছোট ভাই

প্রকাশের সময় : 08:28:00 pm, Saturday, 30 October 2021