সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ব্যবসায়ীকে নির্যাতন,ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:11:10 pm, Wednesday, 31 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে আল-আমীন নামে এক কাঠ ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় ২ নম্বর পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদারসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় পুলিশ ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিদ ফকির ও সাধারণ সম্পাদক আলাম ফকিরকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার আল আমীনের পিতা আলী আকবার বাদি হয়ে বুধবার ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন।

এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত রোববার রাতে আল আমীনকে হাত পা বেধে নির্মমভাবে নির্যাতন করে গ্রেফতারকৃত মজিদ ও আলমসহ একদল যুবক। এরপর ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমীনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই একটি মামলায় গ্রেফতার করা হয় আল আমীনকে।

নির্যাতিত আল আমীনের বাবা বাদি হয়ে বুধবার ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের নির্দেশে অন্যান্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আল আমীনকে নির্মমভাবে নির্যাতন করেছে।

মামলায় ইউপি চেয়াম্যান মোয়াজ্জেম হোসেনের ছেলে সানি হাওলাদারকেও আসামি করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ব্যবসায়ীকে নির্যাতন,ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : 10:11:10 pm, Wednesday, 31 March 2021