সংবাদ শিরোনাম:

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:57:20 pm, Thursday, 26 August 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিজ ঘরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। অরূপ মিস্ত্রী (১৮) নামের ওই ছাত্র নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে অরূপ।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় অরূপ মিস্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অশেষ প্রতীম রায় জানান, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অরূপ মিস্ত্রীকে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আশ্রাফুজ্জামান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : 09:57:20 pm, Thursday, 26 August 2021