পিরোজপুরে বাবা ও সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে বাবা ও সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু

পিরোজপুরে বাবা ও সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু

পিরোজপুরে বাবা ও সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবা ও সৎ মায়ের নির্যাতনে হামজালা নামের চার বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির বাবা মো: জুয়েল পেশায় একজন স্টিল মিস্ত্রি। মো: জুয়েল পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের (স্লুইজগেট সংলগ্ন) ইউসুব মোল্লার ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হামজালা মা-বাবার বিচ্ছেদ হওয়ার পরে নানীর কাছেই থাকতো। গত বুধবার বাবা ও সৎ মা মরিয়ম বেগম মিশু হামজালাকে নিয়ে বেড়াতে যান। এ সময় তাদের অমানুষিক নির্যাতনে শিশুটি আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে পাঠান। বাবা জুয়েল ও সৎ মা মরিয়ম শিশুটিকে বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকে শিশুটির অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালে শিশু হামজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাবা ও সৎ মা অ্যাম্বুলেন্সে করে শিশুটির লাশ বৃহস্পতিবার গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

 

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িযা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবা ও সৎ মা পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD