সংবাদ শিরোনাম:

পিরোজপুরে প্রধান শিক্ষক বুসরাত জাহানের বিরুদ্ধে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:43:59 pm, Tuesday, 10 March 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক বুসরাত জাহানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সভাপতি জাহানারা বেগম অভিযোগ পত্রে উল্লেখ করেন, আমার স্বাক্ষর জাল করে স্কুলের প্রধান শিক্ষক বুসরাত জাহান স্কুলের সংস্কার ও মেরামতের ২ লক্ষ টাকা, শ্লিপের ৫০ হাজার, প্রাক-প্রাথমিকের ১০ হাজার ও বন্যদুর্ঘতের ৫ হাজার টাকাসহ প্রায় পৌনে তিন লক্ষ টাকা উত্তোলন করে কীধরনের কাজে সেটাকা ব্যাবহার করেছে তার কোন হিসেব দিতে পারেনাই। জাহানারা বেগম এ ব্যপারে প্রধান শিক্ষক বুসরাত জাহানের কাছে জানতে চাইলে তিনি কোন জবাব না দিয়ে ব্যাপারটি মিমাংশার চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুসরাত জাহান স্কুলের ক্ষুদ্র মেরামত, শ্লিপ ভাউচার, প্রাক-প্রাথমিকের মালমাল ক্রয় ও বন্যাদুর্ঘতের জন্য প্রায় পৌনে তিন লক্ষ টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে বিদ্যালয়ের বাথরুম নামমাত্র সংস্কার করে বাকি টাকা নিজে আত্মসাত করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহানারা বেগম এ অনিয়মের প্রতিকার চেয়ে ৮ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলিফা বলেন, ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুসরাত জাহানের বিরুদ্ধে বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই কর্মকর্তা আরও জানান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা আফরোজকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত পতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব। এ ব্যপারে ১১৪ নং মধ্যো হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুসরাত জাহানের সাথে (মোবা; ০১৭৫৬৫৯৪০১৭) নম্বরে একাধিকবার সের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে প্রধান শিক্ষক বুসরাত জাহানের বিরুদ্ধে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : 04:43:59 pm, Tuesday, 10 March 2020