পিরোজপুরে প্রতারণার অভিযোগে দুজন গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে প্রতারণার অভিযোগে দুজন গ্রেফতার

পিরোজপুরে প্রতারণার অভিযোগে দুজন গ্রেফতার

পিরোজপুরে প্রতারণার অভিযোগে দুজন গ্রেফতার




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

শুক্রবার রাতে কলাখালী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন।

 

 

এর আগে বিকালে সদর উপজেলা কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার নলভাঙ্গা গ্রামের রহমত আলীর ছেরে রুস্তুম আলী এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান রেজা।

 

 

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, বিকালে বাদী রিজিয়া বেগমকে প্রতারকরা মোবাইল ফোনে কল করে জানান, তিনি (রিজিয়া বেগম) মুক্তিযোদ্ধা ভাতা পান কী-না।

 

 

উত্তরে রিজিয়া জানান, তিনি ভাতা পাচ্ছেন। এসময় প্রতারকরা বলেন, তারা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছেন। ভাতার বই নিয়ে দ্রুত দাউদপুর বাজারে এসে তাদের সঙ্গে দেখা করতে। রিজিয়া বেগম সেখানে উপস্থিত হয়ে তাদের কাছে জানতে চান তারা কি পদে চাকরি করেন।

 

 

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তারাও তাদের পরিচয় জানার জন্য চাপ সৃষ্টি করলে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নেন তারা। এক পর্যায় বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

 

ওসি বাদল আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD