পিরোজপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পিরোজপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পিরোজপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা উপজেলার পত্তাশী গ্রামের মো. সরোয়ার হোসেন ফরাজির সন্তান। পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ৩টার দিকে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে ছোট বোন নাইমা আক্তার (৭) পানিতে পড়ে যায়। এসময় বোনকে বাঁচাতে গিয়ে ভাই নাজমুল ইসলাম (৯) পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় পুকুরে ডুবে যায় দুজনই। পরে পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভাসতে দেখে।

 

 

স্থানীয়রা শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহামন জানান, শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মারা গেছে। পানিতে পড়ার পর অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD