পিরোজপুরে পিতা পুত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে পিতা পুত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা

পিরোজপুরে পিতা পুত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা

পিরোজপুরে পিতা পুত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় পিতা মোঃ আফজাল হোসেন হাওলাদার ও তার পুত্র আব্দুর রহিম হালদারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

আজ বুধবার ২৪ শে ফেব্রুয়ারি দুই দফায় তাদের উপরে হামলা চালানো হয়। প্রথমবার সকাল ৯ টায় তাদের উপরে হামলা চালালে চেয়ারম্যানের নির্দেশে লোকজন এসে তাদেরকে মীমাংসার কথা বলে যায় কিন্তু প্রতিপক্ষ সন্ত্রাসীরা চেয়ারম্যানের কথা অমান্য করে পুনরায় দুপুর একটার দিকে হাওলাদার বাড়ির নিজ ঘরে ঢুকে পিতা-পুত্রকে পিটিয়ে রক্তাক্ত করে এবং ঘর দুয়ার ভাঙচুর চালায়।

 

 

আহতরা হলোওই থানার সাপলেজ গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে ও নাতি। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

 

আহতর সূত্রে জানা যায়, ঘটনার দিন একই এলাকার বাসিন্দা মসজিদ মাস্টারের ছেলে সেলিম হাওলাদার এর ডাল খেতে একটি ছাগল যায়। তারা ছাগলটির একটি পা ভেঙে বাড়িতে নিয়ে এসে গালিগালাজ করতে থাকে।

 

 

তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে সেলিম হাওলাদার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরু,খুশি, মিমি, শৈভন, রেশমা সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসীরা মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়।

 

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সেখানে কর্মরত চিকিৎসক তাদেরকে শেবাচিমে রেফার করেন। বর্তমানে তারা এই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । এনিয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD