পিরোজপুরে পাগলিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে পাগলিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে পাগলিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার




স্টাফ রিপাের্টার:পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে পাগলিকে (২২) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজিরপুর থানা পুলিশ রুবেল ঢালী (২৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃত রুবেল ঢালী নাজিরপুর বন্দরের ব্যবসায়ী এবং স্থানীয় কালাচাঁদ ঢালীর ছেলে।

ঘটনার রাতে ওই বন্দর পাহারায় নিয়োজিত নাইটগার্ড মনোজ হালদার ও হান্নান শেখ জানান, প্রতিদিনের ন্যায় তারা বন্দরে ডিউটি করছিল। রাত ১টার দিকে বন্দরের স্কুল সংলগ্ন অনুপের মুদি দোকানের সামনের চৌকিতে এক পাগলি ঘুমিয়ে ছিল। ওই চৌকির ওপর বন্দরের ব্যবসায়ী রুবেল ঢালীকে বসা দেখতে পান তারা। হঠাৎ একটি গাড়ি আসলে অভিযুক্ত রুবেল দৌড়ে পালিয়ে যায়।

এতে তাদের সন্দেহ হলে তারা আশেপাশে ঘুমের ভান করে শুয়ে থাকে। এর কিছুসময় পরে রুবেল পুনরায় সেখানে এসে ওই পাগলির গায়ের কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় নাইটগার্ড মনোজ টর্চলাইট নিয়ে সেখানে এগিয়ে গেলে রুবেল ঢালী দৌড়ে পালিয়ে যায়।বন্দর ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাহারার দায়িত্বে থাকা নাইটগার্ড হান্নান শেখ ও মনোজ হালদার তাকে বিষয়টি জানিয়েছেন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে রুবেল ঢালীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পাগলি মেয়েটির মা আনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার বিকেলে মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD