সংবাদ শিরোনাম:

পিরোজপুরে পাঁচ টাকায় যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:17:41 pm, Thursday, 22 August 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুর সদর উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মল্লিক দারুল কুরআন নূরানী মাদরাসার শিক্ষক শামসুল হক টুকু মৃধার (৬০) বিরুদ্ধে।বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

যৌন হয়রানির শিকার ওই শিশু জানায়, শিক্ষক টুকু মৃধার কাছে বাংলা ক্লাস শেষে খাতা দেখাতে গেলে ক্লাসের অন্য শিক্ষার্থীদের ছুটি দেয় শিক্ষক। পরে ক্লাসের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিক্ষক শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়। ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পাঁচ টাকা দেয়।

শিশুটির নানি জানান, শিশুটির বাবার বাড়ি পাশের সিকদার মল্লিক গ্রামে। বাবা ঢাকায় রিকশা চালান। মা গত কয়েক মাস হলো কাজের জন্য সৌদি আরব গেছেন। শিশুটি মামার বাড়িতে থেকে ওই মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। বুধবার মাদরাসা থেকে ফিরে সে বিষয়টি তার মামীকে জানায়। তখন আমরা মাদরাসা সুপারের কাছে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে বাড়ি পাঠিয়ে দেন।

তিনি আরও জানান, টুকু মৃধা একজন লম্পট প্রকৃতির লোক। এ রকম জঘন্য কাজ সে আগেও কয়েকবার করেছে। আমরা এর বিচার চাই।পিরোজপুর সদর থানার ওসি এসএম জিয়াউল হক জানান, ঘটনাটি শুনে বিকালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে পাঁচ টাকায় যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা !

প্রকাশের সময় : 07:17:41 pm, Thursday, 22 August 2019