সংবাদ শিরোনাম:

পিরোজপুরে নির্মাণাধীন সেতুর চীনা টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:15:20 am, Thursday, 8 October 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

পিরোজপুর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন সেতুর কুমিরমারা এলাকায় লাও ফান (৫৮) নামে এই চীনা নাগরিককে ছুরি মারা হয়।

স্থানীয়রা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

সেতু প্রকল্পে কর্মরত দোভাষী মোস্তাফিজুর রহমান বলেন, “সন্ধ্যায় কুমিরমারা এলাকার চীনা ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর কাছে যাচ্ছিলেন লাও ফান। পথে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার জন্যই তাকে ছুরিকাঘাত করে।

তার বুকের ডানে দিকে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তবে টাকা ছিনতাই হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পিরোজপুরে নির্মাণাধীন সেতুর চীনা টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

প্রকাশের সময় : 12:15:20 am, Thursday, 8 October 2020