সংবাদ শিরোনাম:

পিরোজপুরে নিখোঁজের ৩দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:51:45 pm, Saturday, 31 July 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে নানা বাড়ি বেড়াতে এসে মামাদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর মো: ফারজিন খান (১২) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে কলাখালী ইউনিয়নের বড় কৈবর্তখালী গ্রামের ডাক্তার বাড়ির সামনে কালিগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির সামনের কঁচা নদীর শাখা খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মাদরাসা ছাত্র মো: ফারজিন খান। এরপরে পিরোজপুর ফায়ার সার্ভিস ও বরিশালের ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোজাখুজি করেও তাকে খুঁজে পায়নি। মৃত মাদরাসা ছাত্র মো: ফারজিন খান সদর উপজেলার দক্ষিন পুখরিয়া গ্রামের বজলুর রহমান মোল্লার নাতি। সে খুলনা জেলার লবনচারা উপজেলার জিন্না পাড়া গ্রামের হাফিজ খানের পুত্র ও খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. আ. মো. মাসুদুজ্জামান জানান, মো. ফারজিন খান নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কালিগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখা গেছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে নিখোঁজের ৩দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 09:51:45 pm, Saturday, 31 July 2021