পিরোজপুরে নাশকতার মামলায় চেয়ারম্যানসহ ৭ নেতা কারাগারে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নাশকতার মামলায় চেয়ারম্যানসহ ৭ নেতা কারাগারে

পিরোজপুরে নাশকতার মামলায় চেয়ারম্যানসহ ৭ নেতা কারাগারে




স্টাফ রিপোর্টার॥ নাশকতার মামলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে বিচারক মো. আবদুল মান্নান আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সাত আসামিরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন, সদস্য আবু সাঈদ খান ও মো. মঞ্জু মিয়া এবং উপজেলা ছাত্রদল নেতা তাওহীদ হোসেন।

 

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর রাতে নাজিরপুর থানার নজরুল ইসলাম খানসহ বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ।

 

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা রাত দুইটার দিকে একাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য উপজেলার শাখারিকাঠী এলাকায় সড়ক কেটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। ওই মামলার সাত আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন।

 

জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

 

পিরোজপুর আদালতের সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন নাশকতার মামলায় বিএনপির সাত নেতা-কর্মীর কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD