পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত




পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত । এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ^র ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন।

এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গতপূর্ত বিভাহ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।

পরে জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনী, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারিরীক কসরত প্রদর্শন করেন। এরপর সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহন করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD