পিরোজপুরে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুরে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুরে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে ধর্ষণ মামলায় শাহ আলম (৫৫) নামের এক চিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পৌরসভার উত্তর ভাইজোড়া এলাকার মৃত আজিজ শেখের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে এক ছাত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই রাতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী চলতি বছর এসএসসি পাশ করে। পারিবারিক অস্বচ্ছলতার কারণে শাহ আলমের ব্যক্তিগত রোগী দেখার চেম্বারে অফিস সহকারী হিসাবে চাকরি নেয় সে। গত বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে চেম্বারে কোন লোক না থাকায় তাকে ধর্ষণ করে শাহ আলম।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ওই ছাত্রী ডাক-চিৎকার দিলেও রুমটি আটকা থাকায় কেউ বুঝতে পারেনি। পরে শাহ আলম ওয়াসরুম থেকে বের হলে ওই ছাত্রী হাতে থাকা স্মার্টফোনে প্রমাণস্বরূপ কিছু ছবি তোলে। বিষয়টি শাহ আলম টের পেয়ে তাকে মারধর করে ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এ সময় ওই ছাত্রী ডাক-চিৎকার দিলে স্থানীয় টিপু তালুকদার ও অনিক নামের দুইজন এগিয়ে আসে। পরে টিপু তালুকদারের মাধ্যমে বিষয়টি ম্যানেজ করতে ১০ হাজার টাকার একটি চেক দেয়া হয়।

এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, ওই রাতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার কার হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD