সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ধর্ষণের এক মাদরাসা ছাত্রী, দুইজনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:04:48 pm, Tuesday, 14 December 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

নাজিরপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রী। ঐ ঘটনায় মঙ্গলবার দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। এর আগে, ৯ ডিসেম্বর ঐ উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ঐ ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে মো. রেজাউল মল্লিক ও রফিক শেখের ছেলে সেরাজুল শেখ।

মামলা সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর ঐ মাদরাসা ছাত্রী এক সহপাঠীকে নিয়ে মাদরাসায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে মাদরাসা সংলগ্ন এলাকায় অভিযুক্ত দুই যুবক তার মুখ চেপে পার্শ্ববর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে সেরাজুলের সহযোগিতায় তাকে ধর্ষণ করে রেজাউল। ঐ সময় ভুক্তভোগীর সহপাঠী দৌড়ে তার বাড়িতে গিয়ে বিষয়টি জানায় এবং নিজেকে বাঁচায়।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবা মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পিরোজপুরে ধর্ষণের এক মাদরাসা ছাত্রী, দুইজনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : 09:04:48 pm, Tuesday, 14 December 2021