পিরোজপুরে দুই শিশুকে দিনভর আটকে রেখে যৌননিপীড়নের অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে দুই শিশুকে দিনভর আটকে রেখে যৌননিপীড়নের অভিযোগ

পিরোজপুরে দুই শিশুকে দিনভর আটকে রেখে যৌননিপীড়নের অভিযোগ

পিরোজপুরে দুই শিশুকে দিনভর আটকে রেখে যৌননিপীড়নের অভিযোগ




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই শিশুকে দিনভর আটকে রেখে নির্যাতন ও যৌননিপীড়নের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

 

 

আটক মনির শেখ (৪০) উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের গোপেরখাল গ্রামের ময়ূর আলী শেখের ছেলে। নাজিরপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম মুনির জানান, বুধবার গোপেরখাল গ্রামে ১৮ বছরের একটি মেয়ে ও ১৫ বছরের একটি ছেলেকে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে তাকে আটক করা হয়।

 

 

দুই শিশুকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

 

 

চিকিৎসাধীন শিশুদের অভিযোগ, তারা শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে দাদার বাড়ি যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে মনিরসহ কয়েকজন তাদের ধরে একটি কলা বাগানে নিয়ে যান। দুইজনকেই মারধর করেন তারা। পরে তারা দুই শিশুকে আটকে রেখে অভিভাবকদের ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ আনতে বলেন। শিশুরা ফোন করতে রাজি না হওয়ায় তাদের আরও মারধর করার পাশাপাশি যৌন নিপীড়ন করা হয়।

 

 

পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে উদ্ধার করেন। তাদের চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

 

 

ওসি মনিরুল বলেন, এ ঘটনায় প্রধান আসামি মনিরকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD