পিরোজপুরে ডাকাতি করতে এসে আটক ডাকাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ডাকাতি করতে এসে আটক ডাকাত

পিরোজপুরে ডাকাতি করতে এসে আটক ডাকাত

পিরোজপুরে ডাকাতি করতে এসে আটক ডাকাত




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি ইউসুফ শরীফ ওরফে সুমন (৪৫) ডাকাতি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে।

 

এসময় ওই ডাকাতের হামলায় গৃহকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

থানা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়িতে শুক্রবার গভীর রাতে দরজা কেটে ইউসুফ শরীফ ঘরে প্রবেশ করে। পরে মালামাল চুরি করার সময় ঘরের লোকজন টের পেয়ে কৌশলে তাকে ঝাপটে ধরে।

 

এসময় ডাকাত গৃহকর্তাকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় ডাকাত ইউসুফ শরীফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ইউসুফ শরীফ উপজেলার ফুলঝুড়ি গ্রামের আ. হক শরীফের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

 

 

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় গৃহকর্তা নজরুল ইসলামের স্ত্রী কুলসুম বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইউসুফ শরীফকে আদলতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD