পিরোজপুরে টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

পিরোজপুরে টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছরের শিশু সন্তান, স্বর্ণ, মোবাইল ও টাকা পয়সা নিয়ে কুয়েত প্রবাসী স্বামীকে মিথ্যা মামলাসহ খুন জখমের হুমকি দিয়েছে এক গৃহবধু।

এ ঘটনায় প্রবাসী দুলাল হাওলাদার গতকাল সোমবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, পৌরশহরের ৮ নং ওয়ার্ড সবুজনগরের মৃত. মজিদ হাওলাদারের পুত্র কুয়েত প্রবাসী দুলাল হাওলাদার ২০১৪ সালে পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার গালুয়া বাজার সংলগ্ন কাওছার মীরের কন্যা রুমা আক্তার সুমী (২৫) কে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করে। স্বামী দুলাল হাওলাদার বিয়ের পাঁচ মাস পর শ্রমিকের কাজ নিয়ে কুয়েতে চলে যায়।

এর মধ্যে ওই দম্পত্তির মিশাল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এদিকে শ^শুর বাড়ীতে থাকাকালে গত এক বছর ধরে গৃহবধু রুমা আক্তার এলাকায় অশ্লীল চলাফেরাসহ মোবাইলে বিভিন্ন লোকজনের সাথে কথা বার্তা বলে আসছিল।

স্বামী-শ^শুর বাড়ীর লোকজনের অনুমতি ছাড়াই নিজের ইচ্ছামত আত্মীয় স্বজনের কথা বলে বিভিন্ন জায়গায় ১০/১৫ দিন গিয়ে থাকত। বিদেশে থাকাকালে সুকৌশলে স্বামী দুলালের কাছ থেকে স্ত্রী রুমা আক্তার বিভিন্ন সময় ওয়েস্টার্ন ইউনিয়ন (কুয়েত) গোপন নম্বরের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা আপন ফুফা রায়েন্দার বাসিন্দা নুরুল ইসলামের কাছে প্রেরণ করতে বলে।

টাকা আসার পর পরবর্তীতে ওই টাকা রুমা আত্মসাৎ করে। চলতি বছরের ৯ জানুয়ারী গৃহবধু রুমা ৮ ভরি স্বর্ণ ও দুইটি এন্ড্রয়েট মোবাইল সেটসহ প্রবাসী স্বামীর পাঠানো টাকা পয়সা ও মালামালসহ পুত্র মিশালকে নিয়ে পালিয়ে যায়।

গত ২২ মে প্রবাসী দুলাল কুয়েত হতে দেশে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর স্ত্রীর সাথে যোগাযোগ করে ঘরে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে কুয়েত প্রবাসী স্বামী দুলালকে তার ঘর সংসার করবে না এবং কাবিনের দুই লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তালাক ও কাবিনের টাকা না দিলে যৌতুক মামলাসহ বিষ খাওয়াইয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। এরপর গতকাল সোমবার রাতে সে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD