পিরোজপুরে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যু, হোম কোয়ারেন্টিনে পরিবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যু, হোম কোয়ারেন্টিনে পরিবার

পিরোজপুরে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যু, হোম কোয়ারেন্টিনে পরিবার




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের ইন্দুরকানীতে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মারা গেছে। ওই বৃদ্ধার পরিবারের লোকজন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এতে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সোনালী হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম (৭০) শ্বাসকষ্ট ও জ্বরে ৬ দিন ভুগে মারা যান।

 

ওই বৃদ্ধার স্বজনরা জানিয়েছে, কোনো করোনার উপসর্গ মনে হয়নি। স্বাভাবিক জ্বর ও শ্বাসকষ্ট থাকায় স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নেয়া হয়েছে।

 

এ দিকে বৃদ্ধার মৃত্যুর পর ওই এলাকায় করোনাভাইরাসে মৃত্যু গুঞ্জন ছড়িয়ে পড়ে। খবর শুনে পুলিশ গিয়ে ওই পরিবারের লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে নিরাপদে থাকতে বলেন। পরে বৃদ্ধাকে ভবানীপুর নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

সংশ্লিষ্ট পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হাওলাদার জানান, ওই বৃদ্ধার করোনার উপসর্গ আছে বলে কেউ বলেননি। তবে শ্বাসকষ্টে মারা গেছে।

ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃদ্ধা শ্বাসকষ্টে মারা গেছে বলে স্বজনরা জানিয়েছেন। তবে তাদের পরিবারের লোকজনকে ১৪ দিন নিজ ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD