সংবাদ শিরোনাম:

পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন: নতুন নেতৃত্বের আশা 

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:04:23 pm, Tuesday, 30 April 2024
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন। সে অনুযায়ী আগামী ১৮ মে (শনিবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৫ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের এ তারিখ জানানো হয়।

বর্তমান পিরোজপুর জেলা যুবলীগের কমিটি নিষ্ক্রিয় থাকায় উক্ত শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সম্মেলনের এ তারিখ নির্ধারণ করেছেন বলে জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক আগামী ১৮ মে শনিবার পিরোজপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। যুবলীগের সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, দুর্দিনে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের হাল ধরেছেন, জেলা কমিটি নিষ্ক্রিয় থাকার পরেও যারা সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে- তাদেরই নতুন নেতৃত্বে আসা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন: নতুন নেতৃত্বের আশা 

প্রকাশের সময় : 07:04:23 pm, Tuesday, 30 April 2024