পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিল বাবা! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিল বাবা!

পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিল বাবা!

পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিল বাবা!




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা। আজ শুক্রবার (২৭ মে) দুপুরে ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অমিত চন্দ্র শীল (২৫) ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের (৬০) ছেলে।

 

 

ইন্দুরকানী বাজারে বাবার সঙ্গে একই দোকানে নরসুন্দরের কাজ করে অমিত। কিন্তু প্রায়ই সে নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে তার বাবা-মাকে মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ করেছেন অমিতের বাবা।

 

 

এ তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার (ওসি) মো. এনামুল হক এনাম। জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় দোকানের চাপ তুলনামূলক বেশি থাকে। এদিন অমিতকে দোকানে কাজ করতে বললে সে চাকু নিয়ে তার বাবার দিকে তেড়ে যায় এবং তাকে গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

 

 

এ ঘটনায় অমিতের বাবা অমল চন্দ্র পুলিশের সামনে ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদেন। এরপর লিখিত অভিযোগ দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এ প্রসঙ্গে অমল চন্দ্র বলেন, ছেলের এমন নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

 

 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম জানান, ছেলের নির্যাতনের শিকার বাবা নির্যাতন সইতে না পেরে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD