পিরোজপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন: ৩১ দফা বাস্তবায়নের দাবি Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন: ৩১ দফা বাস্তবায়নের দাবি

পিরোজপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন: ৩১ দফা বাস্তবায়নের দাবি




পিরোজপুর প্রতিনিধি ॥ ছাত্রদলের নেতৃবৃন্দ আজ বুধবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ রহমান।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, আজ তাদের অধিকার ফিরে পেতে হবে। বর্তমান সরকার দেশের মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, যার ফলে দেশের জনগণ আজ অধিকারহীন।”

রিয়াদ রহমান আরো বলেন, “এখনই সময় ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।” তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হবে, যা দেশের ধ্বংসপ্রাপ্ত কাঠামো মেরামত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD