পিরোজপুরে গোসলে নেমে লাশ হয়ে ভাসল বৃদ্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে গোসলে নেমে লাশ হয়ে ভাসল বৃদ্ধ

পিরোজপুরে গোসলে নেমে লাশ হয়ে ভাসল বৃদ্ধ

পিরোজপুরে গোসলে নেমে লাশ হয়ে ভাসল বৃদ্ধ




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে আবদুল মোতালেব (৭৫) নামে এক বৃদ্ধ কৃষক নিখোঁজ হন। সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ মোতালেব ওয়াহেদাবাদ গ্রামের বাসিন্দা।

 

 

আজ শনিবার সকাল ১১টায় মিরুখালী বাজার সংলগ্ন খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করে।

 

 

জানা গেছে, আজ শনিবার বেলা ১১টার দিকে বৃদ্ধ মোতালেব বাড়ির কাছে মিরুখালী খালে গোসল করতে যান। এ সময় ঘাট থেকে পিছলে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও বরিশালের একটি ডুবুরি দল বিকাল সাড়ে ৩টার দিকে বৃদ্ধ মোতালেবের লাশ উদ্ধার করেন।

 

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান মিলু নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বৃদ্ধের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের জিম্মায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD