সংবাদ শিরোনাম:

পিরোজপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার: গ্রেফতার ৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:34:21 pm, Saturday, 27 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীপুুর গ্রামে এক গৃহবধু (২৮) গণধর্ষণের শিকার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে পরিচিত একজনের সাথে দক্ষিণ গাজীপুর গ্রামে ঘুরতে যান ওই নারী। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় ৬ যুবক অন্য অন্য আরও ২ যুবকের সহযোগিতায় ওই গৃহবধূকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এরপর ওই গৃহবধূ রাতে ভান্ডারিয়া থানায় এসে বিষয়টি জানালে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলার সদরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুরের আঃ হাই হাওলাদারের (ছোট গেদু) ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫)সহ মোট ৫ জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধু বাদী হয়ে ৮ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে (২৬ মার্চ) ভান্ডরিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে ওই গণধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার: গ্রেফতার ৫

প্রকাশের সময় : 11:34:21 pm, Saturday, 27 March 2021