সংবাদ শিরোনাম:

পিরোজপুরে গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গেলেন স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:45 pm, Friday, 22 October 2021
  • 25 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পারিবারিক বিরোধের জের ও এনজিও ঋণ পরিশোধ নিয়ে পিরোজপুর সদর উপজেলায় স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সত্তার শেখ। হত্যাকারী স্বামী আব্দুস সত্তার শেখ (৫০) শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত আলী শেখের ছেলে।

শুক্রবার ভোরে হত্যাকারী স্বামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদুজ্জামান।

নিহত তাহমিনার ছেলে রবিউল ইসলাম বলেন, স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তিদের কাছ থেকে মায়ের নামে ৫ থেকে ৬ লাখ টাকা সুদে ঋণ নিয়েছিলেন বাবা। এই ঋণ পরিশোধ নিয়ে বিভিন্ন সময় তাহমিনাকে মারধর করতেন বাবা। বৃহস্পতিবার তাদের একটি অটোরিকশা বাবা বিক্রি করার জন্য নিয়ে গেলে বাধা দিয়ে পরিবারের অন্যরা ফিরিয়ে নিয়ে আসে।

তিনি আরো বলেন, এ ঘটনায় মাকে সন্ধ্যা থেকেই নানা হুমকি দিয়ে আসছিলেন বাবা। রাতে তাদেরকে এ কথা জানিয়েছিলেন মা তাহমিনা। রবিউল জানান, রাত ১২টা পর্যন্ত মায়ের সাথে কথা বলে তিনি পাশেই তার অন্য ঘরে ঘুমাতে যান। সকালে তার বোন সনিয়া মাকে ডাকলে সাড়াশব্দ না পেয়ে ঘরের সামনে থেকে তালা মারা দেখতে পান। পরে ডাক-চিৎকারে প্রতিবেশীরা এ গিয়ে এসে ঘরের তালা খুলে দেখতে পান তার মায়ের রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চান সরদার জানান, আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে ঋণগ্রস্থ হয়ে পড়েন। এ কারণে পরিবারের মধ্যে কলহ লেগে থাকত। হয়তো এর জেরে তিনি স্ত্রীকে হত্যা করেছেন।

এ দিকে শুক্রবার ভোরে ঘাতক স্বামী তার ছোট মেয়ে সাদিয়া আক্তারকে (৬) সাথে নিয়ে থানায় হাজির হন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন স্বামী। হত্যাকারী স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গেলেন স্বামী

প্রকাশের সময় : 09:08:45 pm, Friday, 22 October 2021