পিরোজপুরে করোনা উপসর্গে নিয়ে একজনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




পিরোজপুরে করোনা উপসর্গে নিয়ে একজনের মৃত্যু

পিরোজপুরে করোনা উপসর্গে নিয়ে একজনের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি॥ করোনা উপসর্গে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহাঙ্গীর কাজী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে তিনি মারা যান। জাহাঙ্গীর কাজী পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার মৃত জোনাব আলী কাজীর পুত্র।

 

 

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জাহাঙ্গীর কাজী চিকিৎসা নেয়ার জন্য জেলা হাসপাতালে আসেন। করোনা উপসর্গ থাকায় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তিনি জানান, মৃত ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, স্বাস্থ্য বিভাগের বিধি মেনে লাশ দাফনে প্রস্তুতি নেয়া হচ্ছে। তার বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD