সংবাদ শিরোনাম:

পিরোজপুরে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:45:43 pm, Saturday, 11 September 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের কাছ থেকে পাওনা টাকা ফেরত পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, এহসান গ্রুপের পরিচালক রাগীব আহসান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। জবাবদিহি না করার জন্য তার স্ত্রীকে চেয়ারম্যান, বাবাকে উপদেষ্টা এবং অন্যান্য পদে পরিবারের অন্য সদস্যদের বসিয়েছেন। গ্রাহকদের টাকা দিয়ে জায়গা-জমি কিনেছেন পরিবারের সদস্যদের নামে।

এ সময় ভুক্তভোগীরা এহসান গ্রুপের সকল প্রতিষ্ঠান ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে বলেন, গ্রাহকদের টাকায় কেনা সম্পত্তি জেলা প্রশাসনের দায়িত্বে রেখে পরবর্তীতে গ্রাহকদের তা ফিরিয়ে দিতে হবে।

মানববন্ধন শেষে আঞ্চলিক মহাসড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করে কয়েক শতাধিক গ্রাহক। এ সময় রাস্তা অবরোধ করে মাওলানা রাগীব আহসানের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষুব্ধ ভুক্তভোগীরা। পরে গ্রাহক নেতা ও পুলিশের সহায়তায় রাস্তা খুলে দেওয়া হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান বলেন, ভুক্তভোগীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মূল হোতাকে গ্রেফতারের পর অন্য আসামি শামীম খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব। অপর দুই ভাই মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ

প্রকাশের সময় : 09:45:43 pm, Saturday, 11 September 2021