পিরোজপুরে এহসান গ্রুপের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে এহসান গ্রুপের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

পিরোজপুরে এহসান গ্রুপের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে এহসান গ্রুপের আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে রবিবার সকাল ১০টায় শহরের জজ কোর্টের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে কয়েক হাজার গ্রাহক অংশ নেন, যারা নিজেদের অর্থ ফেরত পেতে আওয়াজ তোলেন।

মানববন্ধনে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এখলাছুর রহমান, হাফেজ নাসির উদ্দিন, জালাল উদ্দিন, রফিকুল ইসলাম, আবদুর রশিদ, হারুননার রশিদ, আক্তারুজ্জামান এবং বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা নার্গিস বেগমসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, “এহসান গ্রুপে টাকা জমা রেখে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন এবং নিঃস্ব হয়েছেন।”

বক্তারা রাগীব আহসানের বিরুদ্ধে ৭৩টি মামলা থাকার কথা উল্লেখ করে বলেন, “প্রতারক ও অর্থ আত্মসাৎকারী রাগীব আহসানকে গ্রাহকের জমা করা টাকা ফেরত দিতে হবে।” তারা অভিযোগ করেন, রাগীব আহসান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছেন।

বক্তারা আরও বলেন, “রাগীব আহসানের স্ত্রী সালমা আহসান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, বাবা আ. রব খান উপদেষ্টা, শ্বশুর শাহ্ আলম ম্যানেজার এবং ভাইদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। গ্রাহকের টাকা দিয়ে তারা নামে-বেনামে অনেক জমি ক্রয় করেছেন এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন।”

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা দ্রুত পালাতক আসামিদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, “দ্রুত বিচারের মাধ্যমে আমাদের টাকা ফিরিয়ে দেওয়া হোক।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD