পিরোজপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে পা ভেঙ্গে দিলো রাব্বি মোল্লা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে পা ভেঙ্গে দিলো রাব্বি মোল্লা

পিরোজপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে পা ভেঙ্গে দিলো রাব্বি মোল্লা




কাউখালী প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধি শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে উত্ত্যক্তকারী যুবক রাব্বি মোল্লা। জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের আমির হোসেনের কন্যা বরিশাল বিএম কলেজের মাষ্টার্স শেষ বর্ষের প্রতিবন্ধি শিক্ষার্থীকে (২৮) প্রতিবেশী রফিক মোল্লার পুত্র রাব্বি মোল্লা (২৫) তাকে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে।

 

গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে ওই শিক্ষার্থী একটি বাড়িতে প্রাইভেট পড়িয়ে বাসায় যাওয়ার পথে হামিদ মোল্লার বাড়ির সামনে বসে রাব্বি তার ওড়না ধরে টান দেয়।

 

এ সময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার দিলে বখাটে রাব্বি তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করে তার ডান পা ভেঙ্গে দেয়। পরে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এব্যপারে ওই শিক্ষার্থীর ভাই সুমন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধি শিক্ষার্থীকে মারধরের বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আসামি রাব্বিকে আটকের জন্য চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD