পিরোজপুরে ইটভাটা শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:10:57 pm, Monday, 11 October 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মো. মাহিম ফরাজী (২৮)।

রবিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. মাহিন ফরাজী উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গুচ্ছগ্রাম এলাকার ইটভাটা শ্রমিক আ. হালিম ফরাজির ছেলে।

এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ বলেন, মাহিম একই এলাকার জসিমের ইটভাটায় মাটি কাটার কাজ করতেন। তিনি মাটি বহনকারী ইঞ্জিনচালিত ট্রাক্টরটি মেরামত করার জন্য সন্ধ্যার দিকে উপজেলার শিলায়কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিয়াকত মার্কেটের আল আমীনের ওয়ার্কশপে নিয়ে যান। ট্রাক্টরটি ঠিক করার সময় বিদ্যুতায়িত হয় সে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আনুমানিক সাড়ে ৮টার দিকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম মৃত ঘোষণা করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পিরোজপুরে ইটভাটা শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : 08:10:57 pm, Monday, 11 October 2021