পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২০ মার্চ) রাতে পিরোজপুর সদর হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিরোজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাহেল হাওলাদার (২৪) ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. সজিব শেখ (২৫)। এর মধ্যে সজিব শেখকে পিরোজপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত রাহেল হাওলাদার জানান, রাত ৯টার দিকে ছাত্রলীগ কর্মী সাব্বির কয়েকজন লোক নিয়ে সদর হাসপাতালের সামনের সড়কে সিঙ্গার শোরুমের সামনে হঠাৎ করে তার ও সজিবের ওপর হামলা করে। এ সময় দায়ের কোপে তার হাতের নানা অংশ ও সজিবের হাতের তালুর বেশ কিছু অংশ কেটে যায়। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সাব্বিরসহ অন্যরা পালিয়ে যায়। পরে লোকজন সজিব ও তাকে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রানা সাহা জানান, দুইজনের হাতেই ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া সজিবের হাতের আঘাত গুরুতর হওয়ায় তকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনা শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD