সংবাদ শিরোনাম:

পিরোজপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের করোনায় মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:00:43 am, Sunday, 4 July 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ফারুক হোসেন (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে ওই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে তিনি মারা যান।

ফারুক হোসেন চাকরি থেকে অবসরে যাওয়ার পর রাজনীতিতে সম্পৃক্ত হন। গুলিশাখালি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে এবং মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তিনি।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো জানান, গত দুই-তিনদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন ফারুক হোসেন। গতরাতে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশে রওনা হলে পথে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তখন নিকটস্থ মঠবড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হক মৃতের বাড়ি পরিদর্শন করেছেন। মৃতের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। বর্তমানে বাড়িটিতে লকডাউন ঘোষণা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের করোনায় মৃত্যু

প্রকাশের সময় : 12:00:43 am, Sunday, 4 July 2021