বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাষির পা ভেঙে দিল প্রতিপক্ষরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:38:56 am, Thursday, 10 September 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বর্গাচাষি ফারুক ফরাজীর ডান পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছেন আরও একজন। তার নাম রিয়াজুল হক।

এ ঘটনায় রিয়াজুল হক বাদী হয়ে বুধবার দুপুরে মঠবাড়িয়া থানায় সাবেক ইপি মেম্বার জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল রানাসহ ছয়জনকে আসামি করে একটি মামলা করেন।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার বকশির ঘটিচোরা গ্রামে বর্গাচাষি ফারুক ফরাজী জমি চাষ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত ফারুক ফরাজীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।

আহত রিয়াজুল হক উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের মৃত আ. ওয়াহেদ মিয়ার ছেলে ও ফারুক ফরাজী একই এলাকার মৃত রশিদ ফরাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রিয়াজুল হকের সঙ্গে প্রতিবেশী সাবেক ইপি মেম্বার জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল রানা গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বর্গাচাষি ফারুক ফরাজী বিরোধীয় জমিতে চাষ করতে গেলে সোহেল রানা ও প্রতিবেশী ফজলুল হকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়।

এতে রিয়াজুল প্রতিবাদ করে। এ সময় আসামিরা তার ওপর হামলা চালালে বর্গচাষি ফারুক ফরাজী রিয়াজুলকে বাঁচাতে এগিয়ে এলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয়।

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এ গিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ মো. মাসমুদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাষির পা ভেঙে দিল প্রতিপক্ষরা

প্রকাশের সময় : 01:38:56 am, Thursday, 10 September 2020