সংবাদ শিরোনাম:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লিনিকের ছাদে নিয়ে গৃহকর্মীকে রাতভর পালাক্রমে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:23:36 pm, Monday, 16 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহকর্মীকে (১৯) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত গৃহকর্মী বাদী হয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় দাউদখালী গ্রামের আফজাল খানের ছেলে সুমন খান, ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার ও জিয়াম হাওলাদারের ছেলে রাজু হাওলাদারকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাউদখালী গ্রামের ওই কিশোরী পার্শ্ববর্তী দেবত্র গ্রামের এক বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। আসামিরা প্রায়ই পথে ঘাটে ওই তরণীকে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে দেবত্র গ্রামের ওই বাড়িতে কাজ করতে যাওয়ার সময় আসামিরা মেয়েটিকে মুখ চেপে ধরে একটি সরকারি ক্লিনিকের ছাদের উপর নিয়ে য়ায়। সেখানে বখাটে ইমরান হাওলাদার মেয়েটিকে ধর্ষণ করে। পরে সুমন খান ও রাজু হাওলাদার মেয়েটিকে সারারাত পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত দেড়টার দিকে মাছ ধরতে যাওয়া এক লোক আসামিদের কথা শুনে সন্দেহ হলে ছাদে গিয়ে টর্চলাইট মারলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লিনিকের ছাদে নিয়ে গৃহকর্মীকে রাতভর পালাক্রমে ধর্ষণ

প্রকাশের সময় : 03:23:36 pm, Monday, 16 September 2019